ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সালথা প্রেসক্লাবের ভবন ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন: ৭২ ঘন্টার আল্টিমেটাম

ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নির্মাণাধীন ভবন ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা সদর এলাকায় অবস্থিত নির্মাণাধীন প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্যা তার বক্তব্যে বলেন, গত এক সপ্তাহ হয়ে গেছে আমাদের ক্লাবের নির্মাণাধীন ভবন ভাঙচুর করে স্থানীয় দূস্কৃতকারীরা। এ ঘটনায় প্রেসক্লাবের পক্ষ থেকে থানায় লিখিত একটি অভিযোগ করা হলেও অজ্ঞাত কারণে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে আমরা সাংবাদিকরা হতাশা প্রকাশ করছি। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে এখন শঙ্কিত। তিনি আরো বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে যদি পুলিশ ক্লাব ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আরিফুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব কাজী এরসাদ, সালথা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহমুব হোসেনসহ প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় সাংবাদিকরা বক্তব্য রাখেন।

সালথা থানার ওসি (তদন্ত) সব্রত গোলদার বলেন, মানববন্ধনের বিষয় আমাদের অবগত করা হয়নি। তবে ক্লাবের পক্ষ থেকে থানায় যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সে বিষয় তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, উপজেলা সদরের বাইপাস সড়কের পাশে প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ কাজ চলছিল। গত ৩ মার্চ ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়। কাজ শুরুর প্রথম থেকেই স্থানীয় এক নেতাদের নেতৃত্বে কয়েক দফা ভবন নির্মাণ কাজে বাধা দেয়া হয়। তাদের বাধা উপেক্ষা করে কাজ চলমান থাকে। এরপর ওই নেতা ফেসবুকে প্রেসক্লাবের ভবন নির্মাণ ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে উস্কানিমূলক পোষ্ট দেয়। ফেসবুকে পোষ্ট দেয়ার পর গত ২৩ মার্চ রাতের কোনো এক সময় ক্লাবের নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙ্গে ফেলানোর ঘটনা ঘটে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী জেলা ছাত্রদলের কমিটির পদ-পদবীতে মূল্যায়ন চান পাংশার ছাত্রদল নেতা শরিফ

error: Content is protected !!

সালথা প্রেসক্লাবের ভবন ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন: ৭২ ঘন্টার আল্টিমেটাম

আপডেট টাইম : ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :