ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জমি নিয়ে বিরোধ

মহম্মদপুরে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত

প্রতীকী ছবি।

মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চালিমিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে রোববার সকালে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে জালাল মোল্যা (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন।ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।

ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।মহম্মদপুর থানার ওসি তদন্ত মামুন বিশ্বাস জানান, বাবুখালীর চালিমিয়া মৌজায় কিছু সম্পত্তি নিয়ে একই গ্রামের আকিদুল মোল্যার সঙ্গে জালাল মোল্যার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ বিরোধের জের ধরে ঘটনার দিন সকালে চালিমিয়া গ্রামের স্কুলপাড়া এলাকার আকিদুল ও হালিম শেখের নেতৃত্বে একদল লোক জালাল মোল্যার ভোগদখলীয় সম্পত্তি দখল করতে আসে। এ সময় প্রতিপক্ষরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেড়ে যায়। দেশি অস্ত্র নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী দু’পক্ষের সংঘর্ষ চলে।

খবর পেয়ে বাবুখালী পুলিশ ক্যাম্প ও মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংঘর্ষে আকিদুল ও তার লোকজনের লাঠির আঘাতে জালাল মোল্যা ও তার ছেলে ঈসমাইল মোল্যা গুরুতর আহত হন।

স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে মাগুরার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। জালাল মোল্যার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং দুপুরে তার মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে আটক তিনজন হলো- আরিফ, আকবর ও নাঈম। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি জানান, নিহতের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী জেলা ছাত্রদলের কমিটির পদ-পদবীতে মূল্যায়ন চান পাংশার ছাত্রদল নেতা শরিফ

error: Content is protected !!

জমি নিয়ে বিরোধ

মহম্মদপুরে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত

আপডেট টাইম : ১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
শফিকুল ইসলাম জীবন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধিঃ :