ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কোরবানি সামনে রেখে ব্যস্ত সময় পার করছে নাগেশ্বরী উপজেলা রেফ্রিজারেশন টেকনিশিয়ানরা

কোরবানি সামনে রেখে ব্যস্ত সময়  পার করছে নাগেশ্বরী উপজেলা রেফ্রিজারেশন টেকনিশিয়ান রানা ইলেকট্রিক এন্ড রেফ্রিজারেশন এর পরিচালক, ইঞ্জিনিয়ার  মোঃ রবিউল ইসলাম (রানা) ।ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রানা বলেন ফ্রিজ ভালো রাখতে কতদিন পর পর সার্ভিসিং করবেন। খাবার ভালো রাখতে এবং দীর্ঘদিন সংরক্ষণ করতে ফ্রিজ ব্যবহার করেন সবাই। কাঁচা সবজি থেকে শুরু করে মাছ, মাংস, রান্না করা খাবার সবকিছু সংরক্ষণ করেন ফ্রিজে। তবে নিয়মিত ফ্রিজ পরিষ্কার ও সার্ভিসিং করান না অনেকেই। ফ্রিজ যেমন খাবার ভালো রাখতে সাহায্য করে তেমনি, অপরিষ্কার ফ্রিজ খাবারে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া তৈরি করে। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
সামনেই আসছে কোরবানি। এসময় একসঙ্গে অনেক বেশি মাংস ফ্রিজিং করতে হয়। কিন্তু সেসময় যদি ফ্রিজের সমস্যা দেখা দেয় তাহলে পড়তে হবে অনেক বড় ঝামেলায়। তাই কোরবানির আগেই ফ্রিজ সার্ভিসিং করাতে পারেন। যদি সার্ভিসিং করানোর বেশিদিন না হয়ে থাকে তাহলে একটু ভালোভাবে পরিষ্কার করে নিলেই হবে।
এছাড়াও ৬ মাস অন্তর একবার মেকানিক, বা ফ্রিজ বিক্রেতা সংস্থার অভিজ্ঞ লোক দিয়ে ফ্রিজের সব কিছু পরীক্ষা করিয়ে নিন। এতে আপনার ফ্রিজ অনেক অনেক বছর ভালো থাকবে। ৬ মাসে না পারলে অন্তত ১ বছর পর পর সার্ভিসিং করান। এছাড়া প্রতি মাসে বা ২ মাসে একবার ডিপ ক্লিন করুন । ময়লাসহ খাবারের প্যাকেট বা সবজি রাখবেন না ফ্রিজে।
 দিনে ১০ ঘণ্টা ফ্যান চললে মাসে বিদ্যুৎ খরচ কত?
দেখে নিন কীভাবে ফ্রিজ দীর্ঘদিন ভালো রাখতে পারবেন-
>> গন্ধ এবং ময়লা থেকে রেফ্রিজারেটরকে রক্ষা করতে এটি কয়েকদিন পর পর পরিষ্কার করা উচিত। ফ্রিজের সব তাক এবং দরজা ভালো করে পরিষ্কার করতে হবে। কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন কোনো হার্ড রাসায়নিক ব্যবহার করা যাবে না ফ্রিজ পরিষ্কারের জন্য।
>> যাদের ম্যানুয়াল ডিফ্রস্ট ফ্রিজ রয়েছে, তাদের এটি পর্যায়ক্রমে ডিফ্রস্ট করা প্রয়োজন। কারণ বরফ জমা হওয়া ফ্রিজের শীতল করার ক্ষমতাকে হ্রাস করে। তাই ফ্রিজে বরফ জমে গেলে, তা নির্দিষ্ট সময় অন্তর অন্তর গলিয়ে ফেলা প্রয়োজন।
>> ফ্রিজের পেছনে বা নিচে থাকা কনডেন্সার কয়েলগুলোতে সময়ের সঙ্গে সঙ্গে ধুলো এবং নোংরা জমতে থাকে। এই জমে থাকা ময়লা রেফ্রিজারেটরের ঠান্ডা করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। এক্ষেত্রে ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে কয়েল পরিষ্কার করতে হবে।
>> ফ্রিজের দরজার সিল পরিষ্কার কি না তা নিয়মিত পরীক্ষা করা উচিত। ফ্রিজের দরজার সিল ভঙলে বা ক্ষতিগ্রস্ত হলে এটি প্রতিস্থাপন করার প্রয়োজন হতে পারে।এর পাশাপাশি সঠিক তাপমাত্রারও খেয়াল রাখতে হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

কোরবানি সামনে রেখে ব্যস্ত সময় পার করছে নাগেশ্বরী উপজেলা রেফ্রিজারেশন টেকনিশিয়ানরা

আপডেট টাইম : ১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
জেলাল আহম্মদ রানা, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :