ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রক্ত চলাচল ঠিক রাখে যে খাবার

অফিসে দীর্ঘক্ষণ বসে থাকার পর হাঁটাচলা করতে সমস্যা হয় অনেকেরই। পা সাময়িক অসাড় হয়ে আসে। পেশিতেও টান ধরে। দ্রুত হাঁটতে গেলেই মনে হয়, এই বুঝি পড়ে যাব। অনেকটা সময় বসে থাকলে কিংবা পা ঝুলিয়ে রাখলে রক্ত চলাচল ব্যাহত হয়। সে কারণেই নানা সমস্যার সম্মুখীন হতে হয়।

শরীরে রক্ত সঞ্চালন ঠিক থাকাটা খুব জরুরি। কারণ, রক্ত কতটা সচল ভাবে শিরায় শিরায় বইছে, তার উপর নির্ভর করে অনেক কিছু। অনেক সময়ে রক্ত সঞ্চালন কমে যায় বলেই নানা বিপদের সৃষ্টি হয়। ফলে শারীরিক ভাবে সুস্থ থাকার প্রাথমিক শর্ত হল রক্ত চলাচল সচল রাখা। তার জন্য নিয়মিত শরীরচর্চা, হাঁটচলা করা ছাড়াও ভরসা রাখা যেতে পারে কয়েকটি খাবারের উপর।

বেদানা

শরীরে রক্ত চলাচল সচল রাখার অন্যতম উপায় হল বেদানা খাওয়া। এই ফলে রয়েছে পলিফেনলের মতো অ্যান্টি-অক্সিড্যান্ট, যা শিরায় রক্তের সরবরাহ ঠিক রাখে। শুধু শিরা নয়, প্রতি কোষে অক্সিজেনের জোগান পর্যাপ্ত রাখতেও এই উপাদান কার্যকরী। রস করে অথবা খোসা ছাড়িয়ে বেদানা খেতে পারেন। হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলেও বেদানা ওষুধের মতো কাজ করে।

বিট

এই সব্জিতে রয়েছে নাইট্রেটস, যা শরীরে পৌঁছে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়। নাইট্রিক অক্সাইড শরীরে রক্ত চলাচল ঠিক রাখে। পেশিতে রক্তের যোগান পর্যাপ্ত রাখে। তা ছাড়া এই উপাদান রক্তচাপ কমাতেও সাহায্য করে। হৃদ্‌রোগের ঝুঁকিও কমে এতে।

রসুন এবং পেঁয়াজ

রসুনে রয়েছে ‘অ্যালিসিন’ নামক উপাদান, যা রক্ত সঞ্চালন উন্নত করে। রসুনের মতো পেঁয়াজেও রয়েছে স্বাস্থ্যকর উপাদান। পেঁয়াজে রয়েছে ফ্ল্যাভোনয়েডের মতো অ্যান্টি-অক্সিড্যান্ট, যা শরীরের প্রতিটি অঙ্গে সমান ভাবে রক্ত সরবরাহ করে। রসুন রক্ত পাতলা করে, ফলে জমাট বেঁধে যাওয়ার কোনও ভয় থাকে না। অনেকেই নিয়মিত রক্ত পাতলা করার ওষুধ খান। তবে প্রাকৃতিক উপায়ে সমাধান পেতে রসুনের উপর ভরসা রাখতে পারেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

রক্ত চলাচল ঠিক রাখে যে খাবার

আপডেট টাইম : ১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
স্বাস্থ্য বিষয়ক ডেস্ক :