ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

১৮ বছরে যায়যায়দিনঃ মহম্মদপুরে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মঙ্গলবার ছিলো পাঠকনন্দিত দৈনিক যায়যায়দিনের ১৮ বর্ষে পদার্পণ। এই আনন্দঘন দিনে মাগুরার মহম্মদপুরে কেক ও মিষ্টি খেয়ে আনন্দ ভাগাভাগি করে নেন অতিথিবৃন্দ। এদিন উপজেলা সদরের অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশনে ১১টার মধ্যেই একে একে অতিথিবৃন্দ এসে সমবেত হন। সবার মধ্যেই ছিলো আনন্দ-উচ্ছ্বাস। সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে সোয়া ১১ টায় যায়যায়দিনের ১৮ বর্ষে পদার্পণ উপলক্ষে ১৮ পাউন্ডের কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো। এই চমৎকার আয়োজনে সামিল হয়ে আনন্দ ভাগাভাগি করে নেন-থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায়, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিয়া, উপজেলা কৃষি অফিসার আব্দুস সোবাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম মনির, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ওয়াহিদুজ্জামান, প্রধান শিক্ষক এ. কে. এম নাসিরুল ইসলাম, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সাংবাদিক কামরুল হাসান, সপ্তাহিক মহম্মদপুর বার্তার সম্পাদক সালাহ্ উদদীন আহমেদ মিলটন, উপজেলা যুবমহিলা লীগের আহ্বায়ক শারমিন আক্তার রুপালী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ঈদুল শেখ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মামুন-উর রশীদ বিপ্লবসহ স্থানীয় সাংবাদিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক ব্যক্তি। কেক ও মিষ্টি খেয়ে সবাই কিছুটা সময় আনন্দ-আড্ডায় মাতেন।

অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও যায়যায়দিনের স্থানীয় প্রতিনিধি এস আর এ হান্নান।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

১৮ বছরে যায়যায়দিনঃ মহম্মদপুরে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট টাইম : ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
মো. কামরুল হাসান, বিশেষ প্রতিনিধি, মাগুরা :