ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নলছিটিতে দিনভর ব্যস্ত সময় পার করলেন আমির হোসেন আমু (এমপি)

ঝালকাঠির নলছিটি উপজেলা কমপ্লেক্স ভবন উদ্বোধন করাসহ দিনভর ব্যস্ত সময় পার করলেন  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শুরুতে নলছিটিতে নবনির্মিত চারতলা বিশিষ্ট নতুন উপজেলা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার ও উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবির।
অনুষ্ঠানে আমির হোসেন আমু বলেন, বিগত সরকারের আমলে দেশে কোন উন্নয়ন হয়নি, গ্রামের রাস্তাঘাট হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তর করেছেন। সারাদেশের রাস্তাঘাট, সেতু-কালভার্ট করে দিচ্ছেন। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারো নৌকায় ভোট প্রার্থনা করেন ।
 এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে গম,ভূট্টা,সরিষা ও মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নলছিটিতে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য আমির হোসেন আমু। নলছিটি উপজেলার তিন হাজার ৬৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। তার অনুষ্ঠান সূচিতে আরও রয়েছে কুলকাঠি ইউণিয়নের বেশ কয়েকটি নবনির্মিত ব্রিজ ও প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্ভোধন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

নলছিটিতে দিনভর ব্যস্ত সময় পার করলেন আমির হোসেন আমু (এমপি)

আপডেট টাইম : ০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :