ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে পৃথক ঘটনায় ৬ জন আটক, তিনটি মোটরসাইকেল, মাদক ও টাকা উদ্ধার

ফরিদপুরে পৃথক দুটি ঘটনায় ৬ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় এদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল, ৫০০ পিস ইয়াবা, বেশ কিছু মোবাইল ফোন ও নগদ চার লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। রবিবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোঃ শাহজাহান জানান, ফরিদপুরের একটি জুট মিলের মালিক বাদী হয়ে গত মার্চ মাসে প্রতারণার একটি মামলা করে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবারাত সাড়ে বারোটার সময় ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ের হোটেল গার্ডেন ভিউ আবাসিক হোটেল থেকে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার লক্ষ চল্লিশ হাজার টাকা ও বেশ কিছু মোবাইল ফোন জব্দ করা হয়। তারা জুট মিলের মেশিনপত্র দেবে বলে জুট মিলের মালিকের কাছ থেকে দুটি চেক এর মধ্যে একটি চেকের ২২ লক্ষ ৪০ হাজার টাকা ব্যাংক থেকে উঠিয়ে নেয়। টাকা নেওয়ার পর থেকে তারা পলাতক ছিল।
আটককৃতরা হলেন নরসিংদী জেলার রাসেল ওরফে মোহাম্মদ মিনার মিয়া চৌধুরী, চাঁদপুর জেলার আবুল ওরফে সুমন ওরফে ফারুক, মাদারীপুর জেলার মিজান ও ময়মনসিংহ জেলার জাকিরুল ইসলাম।
অপরদিকে শনিবার দিবাগত রাত আড়াইটার সময় ফরিদপুরের স্টেশন বাজার এলাকা থেকে দুজনকে ৫০০ পিস ইয়াবা সহ আটক করে কোতোয়ালি থানা পুলিশ। পরে তাদের কথা মতন চুরিকৃত তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন ভাঙ্গা উপজেলার মোঃ ইমরান শেখ ও কোতোয়ালী থানার মোহাম্মদ বাহাদুর বিশ্বাস। পৃথক দুটি ঘটনার আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ সুপার জানান, আটককৃতদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানানো হবে।
এদিকে জেলায় নতুন পুলিশ সুপার যোগদান করার পর থেকে মাদকের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। তার ভূমিকার কারণে ফরিদপুরে একের পর এক মাদকের আসামি এবং মাদক উদ্ধারের ঘটনা ঘটেছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ফরিদপুরে পৃথক ঘটনায় ৬ জন আটক, তিনটি মোটরসাইকেল, মাদক ও টাকা উদ্ধার

আপডেট টাইম : ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :