ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে জীবনের নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন 

ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জেরে এক মুদি দোকানদারকে মামলা তুলে নিতে ভয়ভীতি এবং জীবননাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ওই দোকানদারের দোকানের মালামাল ও নগদ অর্থ লুট করা হয়েছে বলেও অভিযোগ। বৃহস্পতিবার (৯ জুন) উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামস্থ জনতা জুট মিলের সামনে অবস্থিত নিজ দোকানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ সময় তিনি নিজের জীবনের নিরাপত্তা চান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী মো. রবিউল ইসলাম। তিনি বলেন, উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের মনোয়ার শেখের তিন ছেলে মো. আমির শেখ (৪০), শাহিন শেখ (৩৫), শাখাওয়াত শেখ (৩০), একই গ্রামের আ. মালেক শেখের তিন ছেলে সিরাজ শেখ (৫০), মো. দবির শেখ (৫৫), আয়ুব আলী শেখ (৪০), আলেফ শেখের চার ছেলে মো. হারেজ শেখ (৫০), হালিম শেখ (৫৫), হবির শেখ (৬০), ছবির শেখ (৫২), হারেজ শেখের ছেলে দুই ছেলে মো. জসীম শেখ (২৫),  রাজিব শেখ (২২) এবং ছহিদ শেখের ছেলে মো. মাসুদ শেখের সাথে বিভিন্ন বিষয় নিয়ে তার দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলছিল। ডোবরা জনতা জুট মিল গেটের পূর্ব পাশে অবস্থিত পাকা রাস্তার সাথেই তার একটি মুদি দোকান আছে।
গত ৫ জুন রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে ওই ব্যক্তিরা রবিউলকে কুপিয়ে জখম করে এবং দোকানে থাকা নগদ ৩ লক্ষ পাঁচ হাজার টাকা এবং তিন লক্ষ টাকার মুদি মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় তিনি বাদি হয়ে ওই ১৩ জনকে আসামী করে ৭ জুন বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর থেকে  আসামীরা রবিউলকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে এবং পরিবারের সদস্যদেরকে জীবননাশের হুমকি-ধামকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া সম্পাদক শহীদ মিয়া, সাতৈর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলম শেখ প্রমুখ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লালপুরে সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে দুইজনের মৃত্যু

error: Content is protected !!

বোয়ালমারীতে জীবনের নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন 

আপডেট টাইম : ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুরঃ :
ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জেরে এক মুদি দোকানদারকে মামলা তুলে নিতে ভয়ভীতি এবং জীবননাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ওই দোকানদারের দোকানের মালামাল ও নগদ অর্থ লুট করা হয়েছে বলেও অভিযোগ। বৃহস্পতিবার (৯ জুন) উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামস্থ জনতা জুট মিলের সামনে অবস্থিত নিজ দোকানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ সময় তিনি নিজের জীবনের নিরাপত্তা চান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী মো. রবিউল ইসলাম। তিনি বলেন, উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের মনোয়ার শেখের তিন ছেলে মো. আমির শেখ (৪০), শাহিন শেখ (৩৫), শাখাওয়াত শেখ (৩০), একই গ্রামের আ. মালেক শেখের তিন ছেলে সিরাজ শেখ (৫০), মো. দবির শেখ (৫৫), আয়ুব আলী শেখ (৪০), আলেফ শেখের চার ছেলে মো. হারেজ শেখ (৫০), হালিম শেখ (৫৫), হবির শেখ (৬০), ছবির শেখ (৫২), হারেজ শেখের ছেলে দুই ছেলে মো. জসীম শেখ (২৫),  রাজিব শেখ (২২) এবং ছহিদ শেখের ছেলে মো. মাসুদ শেখের সাথে বিভিন্ন বিষয় নিয়ে তার দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলছিল। ডোবরা জনতা জুট মিল গেটের পূর্ব পাশে অবস্থিত পাকা রাস্তার সাথেই তার একটি মুদি দোকান আছে।
গত ৫ জুন রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে ওই ব্যক্তিরা রবিউলকে কুপিয়ে জখম করে এবং দোকানে থাকা নগদ ৩ লক্ষ পাঁচ হাজার টাকা এবং তিন লক্ষ টাকার মুদি মালামাল লুট করে নিয়ে যায়।
আরও পড়ুনঃ মাগুরা পারলায় শশুর-শাশুড়ি কর্তৃক হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন মেয়ে ও জামাই 