ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় শিক্ষর্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

-প্রতীকী ছবি।

কুষ্টিয়া সদর উপজেলায় তানভির রহমান শিশির (২৫) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ মে) সদর উপজেলার পৌর এলাকার ৫৪ আর্জুনদাস আগরওয়ালা সড়কের একটি ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তানভির রহমান শিশির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামের সৌদি আরব প্রবাসীর বজলুর রহমানের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের ম্যাথমেটিক্সে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিল।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী বজলুর রহমানের স্ত্রী ছেলেদের পড়াশোনার জন্য কুষ্টিয়া শহরে বাসা ভাড়া নিয়ে থাকেন। গত শুক্রবার (২০ মে) বজলুর রহমানের স্ত্রী ছোট ছেলে শিহাব উদ্দিনকে সঙ্গে নিয়ে দৌলতপুর গ্রামের বাড়িতে যান। বড় ছেলে শিশির কুষ্টিয়ার বাসায় একাই ছিল। রবিবার (২২ মে) শিশিরের ছোট ভাই শিহাব উদ্দিনের স্কুলে ক্লাস থাকায় কুষ্টিয়ার বাসায় একাই ফিরে আসে। কিন্তু বাসায় এসে বড় ভাই শিশিরকে অনেক ডাকাডাকি করে কোনও সারাশব্দ না পেয়ে সানসেডের উপর উঠে দেখতে পায় শিশির গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে নিহতের মামা খালিদ হাসান রিংকু জানান, কি কারণে শিশির আত্মহত্যা করল আমরা বুঝতে পারছি না।

আরও পড়ুনঃ নগরকান্দায় তিন শিক্ষার্থীকে মারপিটের অভিযোগ এলাকায় উত্তেজনা

এ প্রসঙ্গে বাড়ির মালিক সেলিনা বেগম বলেন, গত রাতে বারান্দা ও ঘরের লাইট জ্বলে থাকা দেখে আমরা শিশিরকে ডাকি কিন্তু সে আমাদের ডাকে কোনো সারা দেয়নি। পরে রাতেই তার মাকে ফোন করে বিষয়টি বলেছি। শিশিরের মা তখন বলেছিল। শিশির হয়তো রাতে ঘুমিয়ে গেছে সেই কারণে বুঝতে পারছে না। সকালে ফোন দিয়ে ওকে বলব।

এ সময় বাড়ির মালিক সেলিনা বেগমের ছেলে মিথুন বলেন, ওই ছেলে অনেক রাত করে বাড়ি ফিরত। ওকে আমাদের কাছে হতাশাগ্রস্ত ও নেশাগ্রস্ত মনে হতো।

এ ব্যাপারে কুষ্টিয়া সদর থানার সাব ইন্সেপেক্টর এসআই কামরুল জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে।

তিনি আরও জানান, ওই ঘর থেকে গাঁজা স্বদৃশ্য কিছু জিনিস আমরা পেয়েছি।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমাদের কাছে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রহনপুর পৌরসভার ২৮ কোটি টাকার বাজেট ঘোষণা

error: Content is protected !!

কুষ্টিয়ায় শিক্ষর্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :