ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চাটমোহরে পিতাকে মারপিটের অভিযোগে স্কুলশিক্ষক ছেলে আটক

পাবনার চাটমোহরে স্কুলশিক্ষক ছেলের হাতে মারপিটের শিকার হয়েছেন এক পিতা। পিতাকে কিল ঘুষি ও লাথি মারাসহ মারপিট করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় উঠেছে চারিদিকে।
 গত মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা বাজারেঘটনাটি ঘটেছে।
 এ ব্যাপারে পিতা হাজী মোঃ আতাউর রহমান (৭৫) চাটমোহর থানায় অভিযোগ করলে পুলিশ রাতে স্কুলশিক্ষক ছেলে মোঃ মজনুর রহমান (৪৫) কে আটক করেছে। বুধবার দুপুরে আটক স্কুলশিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানায়  অভিযোগ সূত্রে জানা গেছে, পিতার কাছ থেকে জমি লিখে নিতে না পেরে চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুলের ভোকেশনাল শাখার ট্রেড ইন্সট্রাক্টর মোঃ মজনুর রহমান মঙ্গলবার সকালে তার পিতা হাজী মোঃ আতাউর রহমানের কর্মস্থল মহেলা বাজার ডাকঘরে ঢুকে পিতাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও কিল ঘুষি মারা শুরু করেন। একপর্যায়ে অফিসের কাগজপত্র তছনছ করে ডাকঘরের মোবাইল ফোনটি ছিনিয়ে নেন।
এক সময় মোবাইল ফোন নিয়ে ওই শিক্ষক মোটরসাইকেলে উঠতে চাইলে তার পিতা হাজী আতাউর রহমান বাধা দেন। তখনই পিতাকে লাথি মারেন শিক্ষক নামধারী মজনুর রহমান। এছাড়াও প্রকাশ্যে পিতার সাথে ধাক্কাধাক্কি ও দস্তাদস্তি করেন।
আশপাশের লোকজন এসে শিক্ষক মজনুকে করে উত্তম মাধ্যম দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
অসহায় পিতা চাটমোহর থানায় আসেন এবং লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার রাত ১২টার দিকে থানায় মামলা হয়। পুলিশ শিক্ষক ছেলেকে আটক করে। আতাউর রহমানকে চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আঃ ছালাম জানান, বিষয়টি খুবই দুঃখজনক। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কাম্য নয়। বিষয়টি আমি ইউএনও স্যারকে জানিয়েছি।
চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পিতাকে মারপিট করেছে মজনুর রহমান। থানায় মামলা হয়েছে। আটক ছেলেকে জেলহাজতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রামপালে একসাথে চার সন্তানের জন্ম, দুধের খরচ জোগাতে নাকাল দরিদ্র পিতা

error: Content is protected !!

চাটমোহরে পিতাকে মারপিটের অভিযোগে স্কুলশিক্ষক ছেলে আটক

আপডেট টাইম : ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :