ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পীরগঞ্জে সাধারণ শিক্ষার্থী ও চাকরিচ্যুত কর্মচারীদের ব্যানারে মানববন্ধন

জসীমউদ্দীন ইতি:

পীরগঞ্জে পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থী ও চাকরিচ্যুত কর্মচারীদের পরিবারবর্গের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শতবর্ষের ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজুর নানা অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অন্যায়ভাবে কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত করা এবং এক বছরেও সাধারণ শিক্ষার্থীদের ১১ দফা বাস্তবায়ন না হওয়ায় তার অপসারণ দাবিতে এই মানববন্ধন হয়।

বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থী ও চাকরিচ্যুত কর্মচারীদের পরিবারবর্গের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অভিযোগ করা হয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজু দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ করে আসছেন। তিনি প্রতিষ্ঠানের দোকানপাটের ভাড়ার টাকা নানা কৌশলে নিজের হস্তগত করে রেখেছেন এবং খেয়াল খুশিমতো কর্মচারীদের চাকরি থেকে বাদ দিচ্ছেন।

চাকরি হারিয়ে অনেকে এখন দিশেহারা। জুলাই গণঅভ্যুত্থানের পর বিদ্যালয় সংস্কারের দাবিতে সাধারণ ছাত্রদের পক্ষ থেকে ১১ দফা দাবি জানানো হয়। এক বছর পেরিয়ে গেলেও এসব দাবির একটিও বাস্তবায়ন হয়নি। বিদ্যালয়ের উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব আহমেদ সোয়ান, সাংবাদিক বাদল হোসেন, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ রুবেল, সাদ্দাম, রাকিব, শিক্ষার্থী নাফিস ইকবাল, চাকরিচ্যুত কর্মচারী বনমালী প্রমুখ।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজু জানান, নিয়ম ভেঙে তিনি কিছু করেননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য নয়।

এ বিষয়ে মতামত জানতে উপজেলা নির্বাহী অফিসার ও পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি রকিবুল হাসানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ডিসি অফিসে মিটিংয়ে আছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

পীরগঞ্জে সাধারণ শিক্ষার্থী ও চাকরিচ্যুত কর্মচারীদের ব্যানারে মানববন্ধন

আপডেট টাইম : ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :