ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রংপুর মেডিকেল ক্যাম্পাসে নারীসহ অনৈতিক কাজে লিপ্ত যুব নেতা আটক, উত্তেজনা এলাকাজুড়ে

নাঈম ইসলামঃ

রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসের চিকিৎসকদের কোয়ার্টারে নারীসহ অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে যুব নেতা ডা. মারুফকে হাতেনাতে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই রংপুর মেডিকেল ক্যাম্পাসের চিকিৎসকদের নির্ধারিত কোয়ার্টারে অসামাজিক কার্যকলাপ চলছে এমন গোপন অভিযোগ উঠছিল। ওই কোয়ার্টারে নিয়মিত বিভিন্ন সময় অচেনা নারী-পুরুষের আসা-যাওয়া নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ বিরাজ করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা একত্রিত হয়ে সন্ধ্যায় অভিযান চালায়। অভিযানে কোয়ার্টারের একটি কক্ষ থেকে যুব নেতা পরিচয়ধারী ডা. মারুফকে এক অচেনা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করে। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে ডা. মারুফকে তাদের হেফাজতে নেয়।

এলাকাবাসী জানান, “আমরা অনেকদিন ধরেই বিষয়টি নিয়ে সন্দেহে ছিলাম। কোয়ার্টারটি চিকিৎসকদের থাকার জন্য হলেও এখানে নানা রকম কর্মকাণ্ড চলছিল। বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি।”

রংপুর মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, “আটক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপাতত তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

এ ঘটনায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর দাবি, চিকিৎসক কোয়ার্টার যেন কোনোভাবেই অনৈতিক কর্মকাণ্ডের আশ্রয়স্থল না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক মঈনুল হক লিপু সন্ত্রাসী হামলায় গুরুতর জখম

error: Content is protected !!

রংপুর মেডিকেল ক্যাম্পাসে নারীসহ অনৈতিক কাজে লিপ্ত যুব নেতা আটক, উত্তেজনা এলাকাজুড়ে

আপডেট টাইম : ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
নাঈম ইসলাম, সদর উপজেলা (রংপুর) প্রতিনিধি :