রনি রজব:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ২ নং গোহালবাড়ী ইউনিয়নের মুন্সিগঞ্জ এলাকায় সোমবার (২ মার্চ) সকাল ৮টা ১০ মিনিটে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে ভোলাহাট থানাধীন মুন্সিগঞ্জ গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে মোসা. রুবিনা খাতুন (৩৯), স্বামী: মোঃ বাবলু, পিতা: মোঃ আসগার আলী, মাতা: মোসা. আজেরা, সাং-মুন্সিগঞ্জ, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক এক আসামির বিরুদ্ধে উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট

কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন 
রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি 




















