মোঃ নুরুল ইসলাম:
ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মা নদীতে জাটকা সংরক্ষণে আজ (২ মার্চ ২০২৬) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাওন শরিফ, মৎস্য অধিদপ্তর এবং থানা পুলিশ।
অভিযানে নদীতে স্থাপিত ৩টি আড়াআড়ি বাঁশের বাঁধ, যার আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার, উচ্ছেদ করা হয়। এছাড়াও ৮টি গুটি জাল (১,২০০ মিটার), ৫০০ মিটার কারেন্ট জাল এবং ১৫টি চায়না দোয়ারী (আনুমানিক ১,৫০০ মিটার জাল) জব্দ করা হয়।
অভিযানকালে প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল ও ২০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাল চন্দ্রপাড়া ঘাটে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত মাছ হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদি হাসান জানান, জাটকা সংরক্ষণের লক্ষ্যে নদী ও বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।
প্রিন্ট

কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন 
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার 




















