ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রমজানকে ঘিরে মানবতার দৃষ্টান্ত

সেনবাগে ১ হাজার অসহায় পরিবারের মাঝে উপহার বিতরণ

জনস্রোতে ভরে উঠলো মাঠ

মোহাম্মদ আবু নাছেরঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলায় ১ (এক) হাজার রোজাদার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে এক অনন্য মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় সামাজিক সংগঠন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা।

রোববার ( ১ মার্চ ) দুপুর ২টায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ব্যতিক্রমী আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়। উপহার পেয়ে আনন্দে ভাসেন সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, “রমজান হচ্ছে সহমর্মিতা ও ত্যাগের মাস। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ছড়িয়ে দেয়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক এম এ আজিম চৌধুরী। তিনি আয়োজকদের প্রশংসা করে বলেন, “মানবিক এ উদ্যোগ সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মহি উদ্দিন। সঞ্চালনায় ছিলেন, সংস্থার পরিচালক মোঃ নূর হোসাইন সুমন।

এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক শহীদুল্লাহ মিন্টু, আবদুল মান্নান বাবলু, মুফতি সোয়াইব হোসেন, ওমর ফারুক, রফিকুল ইসলাম রবি, মোঃ হারুন, আবদুর রহমান ভূঞা, আমির হোসেন লিটন ও আবু নাঈমসহ আরও অনেকে।

এ সময় সেনবাগ উপজেলা বিএনপির মোক্তার হোসেন পাটোয়ারী, আবদুল হান্নান লিটন, মো: শহিদুল্লাহ শহিদ, মোকাররম হোসেন, সুলতান সালা উদ্দিন লিটন, চান্দন হোসেন রাজু, জেলা যুবদলের সদস্য রেজাউল হক সেলিম, স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, যা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, এমন উদ্যোগ শুধু একদিনের সহায়তা নয়, বরং সমাজে সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়।

এই আয়োজনকে ঘিরে পুরো সেনবাগজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা, সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে প্রশংসার জোয়ার। মানবতার এই আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি এলাকায়-এমনটাই প্রত্যাশা সকলের।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

উপজেলা নির্বাচনে আলোচনায় তরুণ নেতৃত্ব মিজান

error: Content is protected !!

রমজানকে ঘিরে মানবতার দৃষ্টান্ত

সেনবাগে ১ হাজার অসহায় পরিবারের মাঝে উপহার বিতরণ

আপডেট টাইম : ১৭ ঘন্টা আগে
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী জেলা প্রতিনিধি :