মোঃ আলম মৃধাঃ
নরসিংদী সদরে নরসিংদী প্লাজা শপিংমলের সামনে থেকে “১৫ শত পিস” ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত (২৪ ফেব্রুয়ারী) রাতে এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সুমন আহমদ (২৫), সিলেটের জকিগঞ্জ থানার পশ্চিম লোহার মহল এলাকার সামসু উদ্দিনের ছেলে। গ্রেপ্তারের সময় তার দেহ তল্লাশি করে ১৫ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের সাটিরপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় নরসিংদী প্লাজা শপিংমলের সামনে একব্যক্তি সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে বিভিন্ন প্যাকেটের ভিতর থেকে পনের শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিএনসি নরসিংদী “ক” সার্কেলের উপ-পরিদর্শক জনাব মোঃ ছানাউল্লাহ মিয়া মামলার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সংশ্লিষ্ট ধারায় নরসিংদী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোহাম্মদ হাবীব তৌহিদ জানান, ধারণা করা হচ্ছে গ্রেফতারকৃত সুমন আহাম্মদ সীমান্ত এলাকা থেকে মাদক এনে নরসিংদী সহ বিভিন্ন জেলায় বিক্রি করে থাকেন।
প্রিন্ট

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি 




















