ঢাকা , শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাগুরাতে ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ অফিস ভাঙচুর

রনি আহমেদ রাজুঃ

মাগুরাতে ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মাগুরা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ সহিংসতা ছড়িয়ে পড়ে।

আসন্ন ঈদ উপলক্ষে ৮ নম্বর ওয়ার্ডে ৩০০ জনের জন্য ভিজিএফ (VGF) কার্ড বরাদ্দ করা হয়। বুধবার সকালে কার্ড বণ্টনকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে উত্তেজনা তৈরি হয়।
একাংশ কার্ড দাবি করেন আবুল হোসেন আবু নামে এক কর্মী। তবে ওয়ার্ড সভাপতি শেখ তরিকুল ইসলাম তা দিতে অপারগতা প্রকাশ করলে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়।

রাত ৮টার দিকে বাটিকাডাঙ্গা বিএনপি কার্যালয়ের সামনে বিভিন্ন স্লোগানে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে শেখ তরিকুল ইসলাম ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।

আসলাম, বাকের, দেলোয়ার, ইয়াছিসহ অন্তত ১১ জন আহত হন।স্থানীয় বিএনপি অফিস ভাঙচুর করা হয়। আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিপন্থী পরিস্থিতির ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক জানান, এলাকায় পুলিশ মোতায়েনের পাশাপাশি র‍্যাব ও সেনা সদস্যদের টহল জোরদার করা হয়েছে। কয়েকজনকে আটক করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান; চাই দ্রুত বাস্তবায়ন

error: Content is protected !!

মাগুরাতে ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ অফিস ভাঙচুর

আপডেট টাইম : ২১ ঘন্টা আগে
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :