ঢাকা , রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কালুখালীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সাহিদা পারভীনঃ

যথাযোগ্য সম্মানের সাথে শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।
দিবসের প্রথম প্রহরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন উপজেলা চত্ত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে কালুখালী থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার পুস্পস্তবক দিয়ে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া কালুখালী সরকারী কলেজ ও কালুখালী মহিলা কলেজের পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান, সাধারন সম্পাদক এড রকিবুল হাসান রুমা ও সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা সহ বিএনপির নেতা কর্মীরা শহীদ মিনারে পুস্পস্তবক দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, ছাত্রদলের সভাপতি জামাল খান ও সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য, শ্রমিক দলের হাজী শহিদ,মহিলা দলের মেরিনা প্রিন্সসহ নেতাকর্মীরা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয।দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ ইমরুল কায়েস।

দুপুরে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন। সভায় সহকারী কমিশনার( ভূমি) সামস সাদাত মাহমুদ উল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা রফিকুল ইসলাম রতন, কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার প্রমুখ বক্তব্য রাখেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই ভাই গ্রেপ্তার

error: Content is protected !!

কালুখালীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট টাইম : ১০ ঘন্টা আগে
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :