ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায একই পরিবারের ৩জন মারা যাওয়ার ঘটনায় এলাকায় শােকের ছায়া নেমে আসে। মূর্হুতের মধ্যে স্বজনদের আহাজারিতে ভারি হয়েছে উঠেছে এলাকার পরিবেশ।
খােজনিয়ে জানাযায়, কুষ্টিয়া খাজানগর গ্রামের মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের মেয়ের জামাই সিএনজিচালক জাকারিয়া সরকার (৪০)।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহর ত্রীমােহনিয়া বাইপাস মােড় কুষ্টিয়া স্টোরের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়ার ত্রিমােহনিয়া বাইপাস মােড় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ঘটনা স্থলে অটোরিকশার চালক জাকারিয়াসহ ৩জন নিহত হয়। পরে গুরুত্বর আহত দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেল চিকিৎসাধীন অবস্থায় দুইজনসহ,মােট ৫জন মারা য়ায়। এদিকে একই পরিবারের ৩জনের মর্মান্তিক এই দুর্ঘটনায় মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রেজাউল মােল্লা জানান,নিহত আমেনা ও কমেলা তাদের মেয়ের বাড়ি রাজশাহী জেলার বাঘা থানার চকরাজাপুর এলাকার বিয়েয় খেয় নিজ বাড়ি কুষ্টিয়ার খাজানগর এলাকায় আসছিলেন।এই সময় দূঘর্টনায় তারা মারা যায়।
নিহতদের মধ্যে সিএনজি চালক ও চারজন যাত্রী রয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ।
নিহতরা হলেন, খাজানগর গ্রামের মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের মেয়ের জামাই সিএনজিচালক জাকারিয়া সরকার (৪০), খাজানগর এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল (২৮) ও আশরাফুলের স্ত্রী শিরিনা খাতুন (২০)।
প্রত্যক্ষদর্শী আজাদুর রহমান জানান, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সিএনজিটি বটতৈল কবুরহাট এলাকা থেকে বাইপাস হয়ে ত্রিমোহনীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে ধাক্কা দেয়। সংঘর্ষে সিএনজিটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত আরও দুজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ তা স্বাভাবিক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া চৌরহাস হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব এবং এস আই নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন হাসপাতালে ২জন চিকিৎসাধীন মারা যায়। তিনি বলেন সড়ক দূর্ঘটনায় মােট ৫জন মারা গেছে ।
ঘটনাস্থলে ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে জেলা প্রশাসক ইকবাল হোসেন পরিদর্শন করেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলেন।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার 




















