অপি মুন্সীঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাদারীপুরের শিবচরে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শিবচরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহমাদ হানজালা।
এরপর শিবচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা পুষ্পস্তবক অর্পণ করেন। শিবচর থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
সবশেষে ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহমাদ হানজালা। এ সময় তিনি ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও সমগ্র উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করেন।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি 





















