ঢাকা , রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সাংবাদিক মো. তরিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় পরিবার

মামুনুর রশিদ মিলনঃ

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের খালিয়া গ্রামের সাংবাদিক মো. তরিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযোগে জানা গেছে, খালিয়া মন্ডলপাড়ার রিদয় মন্ডল (পিতা: নবীন মন্ডল) এবং খালিয়া মধ্যপাড়া (ঠাকুররপাড়া) এলাকার মোস্তাক (পিতা: বক্কার ) বিভিন্নভাবে সাংবাদিক তরিকুল ইসলামকে হত্যার হুমকি দিয়ে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কমেন্ট বক্স ও মেসেঞ্জারের মাধ্যমে নিয়মিত ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি যেখানে পাবে সেখানেই মারধর করার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক মো. তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক দৈনিক বাংলাদেশ পরিক্রমা পত্রিকায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিশেষ করে গ্রামের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে তাঁর সাহসী ও মানবিক প্রতিবেদন এলাকায় ব্যাপক প্রশংসিত।

অভিযোগ অনুযায়ী, গত ১৯ তারিখ রাতে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তাঁর বসতবাড়ির ওপর ইট নিক্ষেপ করে। এ ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। সাংবাদিক তরিকুল ইসলাম জানান, তিনি বাজারে ব্যবসায়িক কাজের সঙ্গে যুক্ত থাকায় অনেক সময় রাতে বাড়ি ফিরতে হয়, যা তাঁর জীবনের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি অভিযুক্তদের পরিবারের অভিভাবকদের জানানো হলেও হুমকি ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ হয়নি। একই গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, অভিযুক্ত রিদয় মন্ডল ছোটবেলা থেকেই বখাটে প্রকৃতির এবং বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বলে এলাকায় পরিচিত।

বর্তমান পরিস্থিতিতে সাংবাদিক মো. তরিকুল ইসলাম নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই ভাই গ্রেপ্তার

error: Content is protected !!

সাংবাদিক মো. তরিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় পরিবার

আপডেট টাইম : ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
মামুনুর রশিদ মিলন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :