ঢাকা , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক, শিক্ষাকর্মী সমিতি

কলকাতা থেকে মোল্লা জসিমউদ্দিনঃ

শনিবার দুপুরে পার্ক সার্কাসে এক সভাগৃহে রাজ্য মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা শিক্ষা সম্পর্কে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে রাজ্যজুড়ে বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। বিধানসভা এবং বিধানসভার বাইরে মাদ্রাসা শিক্ষা নিয়ে তাঁর কটুক্তি ও ‘কুরুচিকর’ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মাদ্রাসা শিক্ষক- শিক্ষাকর্মী সমিতি অবিলম্বে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি তুলেছে।

অন্যথায় তাঁকে বিধায়ক পদ থেকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। তাঁরা বলেন, বিধায়ক অগ্নিমিত্রা পালের বক্তব্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ইতিহাস, ঐতিহ্য ও অবদানের প্রতি অবমাননাকর। তিনি বলেছেন মাদ্রাসা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস- আইপিএস তৈরি হয় না, বরং অপরাধী তৈরি হয়—যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিদ্বেষমূলক।

সংগঠনের দাবি, -‘রাজ্যে সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা খাতে বরাদ্দ অর্থ বাস্তবে সম্পূর্ণ ব্যয় হয় না’। সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে কেবল মুসলিম নয়, খ্রিষ্টান, শিখ, জৈন, বৌদ্ধসহ অন্যান্য গোষ্ঠীও অন্তর্ভুক্ত—এ কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়। মাদ্রাসা শিক্ষার্থীদের প্রায় ২৫ শতাংশ এবং শিক্ষকদের প্রায় ৪০ শতাংশ অমুসলিম বলেও দাবি করা হয়েছে। ফলে মাদ্রাসাকে একপাক্ষিকভাবে চিহ্নিত করা উদ্দেশ্য প্রণোদিত বলেই মত সমিতির।

সংগঠনের পক্ষে আতিয়ার রহমান, সাইদুল ইসলাম প্রমুখ জানান, -”সংবিধানের মূল্যবোধ ও ধর্মনিরপেক্ষ চেতনার পরিপন্থী এই ধরনের মন্তব্য আইনসভাকে অসম্মানিত করে। তাই বিধায়ক অগ্নিমিত্রা পালকে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, নচেৎ তাঁকে বরখাস্ত করার দাবি জানানো হবে”।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার পদ স্থগিত

error: Content is protected !!

বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক, শিক্ষাকর্মী সমিতি

আপডেট টাইম : ৮ ঘন্টা আগে
মোল্লা জসিমউদ্দিন, কলকাতা থেকে :