ঢাকা , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জনগণের ভালোবাসাই আমাদের আগামীর পাথেয়ঃ ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থীর কৃতজ্ঞতা প্রকাশ

জসীমউদ্দীন ইতিঃ

নির্বাচন পরবর্তী এক বিশেষ বার্তায় ঠাকুরগাঁওবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ও ১১ দলীয় জোটের প্রার্থী। দীর্ঘ প্রচারণা ও ভোটদান শেষে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং ভালোবাসায় তিনি অভিভূত বলে জানান।

আদর্শে অবিচল থাকার আহ্বান সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “খুব অল্প সময়ের মধ্যে ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ আমাদের সংগঠন, দাঁড়িপাল্লা প্রতীক এবং ১১ দলীয় জোটের প্রতি যে আস্থা দেখিয়েছেন, তা আমাদের রাজনীতির ইতিহাসে এক বড় প্রাপ্তি।” তিনি বিশেষ ধন্যবাদ জানান সেইসব নেতা-কর্মীদের, যারা শত বাধা, ত্যাগ ও শারীরিক লাঞ্ছনা সহ্য করেও আদর্শ থেকে বিচ্যুত হননি।

হতাশার কিছু নেইঃ

নির্বাচনী ফলাফল যাই হোক না কেন, মুমিনের জীবনে হতাশার কোনো স্থান নেই উল্লেখ করে তিনি বলেন- “কল্যাণের রাজনীতি একদিনে প্রতিষ্ঠিত হয় না, এটি একটি দীর্ঘ পথচলা। মহান আল্লাহ কখনো সৎ নিয়ত ও পরিশ্রমকে বিফল করেন না। মানুষের এই আস্থাই আমাদের আগামী দিনের পথচলার প্রধান পুঁজি।”

সুন্দর ঠাকুরগাঁও গড়ার অঙ্গীকারঃ

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচনী ইশতেহারে ঘোষিত দুর্নীতি, সন্ত্রাস ও মাদক মুক্ত ঠাকুরগাঁও গড়ার যে রোড ম্যাপ তিনি দিয়েছেন, তা বাস্তবায়নে সাধারণ মানুষকে সাথে নিয়ে তিনি কাজ করে যাবেন। জনগণের স্বার্থে আগামীতে গঠনমূলক সমালোচনা এবং ইতিবাচক ভূমিকা রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।

পরিশেষে, তিনি ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং মহান আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার পদ স্থগিত

error: Content is protected !!

জনগণের ভালোবাসাই আমাদের আগামীর পাথেয়ঃ ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থীর কৃতজ্ঞতা প্রকাশ

আপডেট টাইম : ১৪ ঘন্টা আগে
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :