ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে তিন ছিনতাইকারী আটক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শনিবার বিকেলে ফাঁকা রাস্তায় ছিনতাইকারীর কবলে পড়েন সাবিনা ইয়াসমিন নামে এক গৃহবধূ। এ সময় ছিনতাইকারীরা গৃহবধূর হাতব্যাগে থাকা তাঁর মায়ের ক্যান্সারের চিকিৎসার টাকাসহ স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই গৃহবধূ কোনো উপায় না পেয়ে বাবার বাড়িতে ফোন দিয়ে ঘটনার বিবরণ জানান। বাবার বাড়ির লোকজন এদিক-ওদিক মোবাইল ফোনে বিষয়টি জানালে কিছুক্ষণ পরেই জনতার হাতে আটক হয় তিন ছিনতাইকারী।

শনিবার দিবাগত রাতেই এ ঘটনায় থানায় দ্রুত বিচার আইনে ওই গৃহবধূর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের রবিবার দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, শনিবার বিকেলে সাড়ে ৪টায় সাতৈর-গোহাইলবাড়ী সড়কে মোটরসাইকেল আরোহী তিন যুবক চরদৈতরকাঠি গ্রামের ইউপি সদস্য নান্নু মোল্যার বাড়িসংলগ্ন গৃহবধূ মোসা. সাবিনা ইয়াসমিনের গতিরোধ করে। এ সময় যুবকেরা ভ্যানের ওপর থাকা গৃহবধূর হাতব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

আটককৃতরা হলেন পৌরসভার দক্ষিণ কামারগ্রাম এলাকার মো. মোতাহার বিশ্বাসের ছেলে মো. রাকিব বিশ্বাস (২১), জিয়াউর রহমানের ছেলে জিহাদ শেখ (২০) ও মো. মতিয়ার শেখের ছেলে মো. আলামিনকে (২১)।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. ওহিদুল ইসলাম বলেন, আটক তিন যুবককে মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং ছিনতাই হওয়া নগদ টাকা ও অন্যান্য মালামাল উদ্ধার করে মামলার বাদীর জিম্মায় ফেরত দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নুরুল আলম বলেন, আটক তিন ছিনতাইকারীকে ফরিদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

error: Content is protected !!

বোয়ালমারীতে তিন ছিনতাইকারী আটক

আপডেট টাইম : ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :