ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে আজ একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

  • ফরিদপুর অফিসঃ
  • আপডেট টাইম : ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • ৩৫২ বার পঠিত

ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৯ জন রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১০ জন এবং বাকি নয়জন উপসর্গ নিয়ে মারা যান। জেলায় এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে ফরিদপুরের ১০ জন রয়েছেন। বাকিরা পার্শ্ববর্তী জেলা থেকে চিকিৎসা নিতে এসেছিলেন।

ফরিদপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. তানসিভ জুবায়ের জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের করোনা পিসিআর ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে ১৮০ জনের করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে ফরিদপুর জেলারই ১৬৮ জন। শনাক্তের হার ৪৭ দশমিক ১৯ ভাগ। এরমধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ১৩০ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

ফরিদপুরের কোভিড ডেডিকেটেড হাসপাতালে শনিবার পর্যন্ত ভর্তি আছেন ৩৭৫ জন রোগী। এই হাসপাতালে এখন পর্যন্ত মারা গেছেন ২৬৩ জন। মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৫৬জন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

error: Content is protected !!

ফরিদপুরে আজ একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

আপডেট টাইম : ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
ফরিদপুর অফিসঃ :