ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নোয়াখালীতে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের বিবৃতি

নোয়াখালীর বেগমগঞ্জে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নাম জড়ানোকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবিরের নোয়াখালী জেলা উত্তর শাখা।

বুধবার (৩০ অক্টোবর) ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মশিউর রহমান ফাহাদ এবং সেক্রেটারি দাউদ ইসলাম যৌথভাবে এক বিবৃতি দেন। তারা বলেন, “মঙ্গলবার (২৯ অক্টোবর) বেগমগঞ্জের আমানউল্যাহপুরে সংঘটিত সংঘর্ষের সঙ্গে ছাত্রশিবিরের কোনো সদস্যের সম্পৃক্ততা নেই।”

বিবৃতিতে তারা আরও বলেন, “ছাত্রশিবিরকে জড়ানোর চেষ্টা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে। প্রকৃত জড়িতদের আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

ছাত্রশিবির নেতারা বলেন, “আমরা একটি সুসংগঠিত সংগঠন, যার শক্তিশালী সাংগঠনিক কাঠামো রয়েছে। সংশ্লিষ্ট এলাকার নেতৃবৃন্দ উপস্থিত থাকা সত্ত্বেও আমাদের বিরুদ্ধে একতরফাভাবে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার বন্ধ করার জন্য মিডিয়া ও সকলকে অনুরোধ জানাচ্ছি।”

উল্লেখ্য, মঙ্গলবার (২৯ অক্টোবর) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়, যার পরিপ্রেক্ষিতে ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখা এই প্রতিবাদ জানালো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘আমাকে একটু রস দাও’ বলতেই খেজুরের রসে ভরে যায় গ্লাস

error: Content is protected !!

নোয়াখালীতে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের বিবৃতি

আপডেট টাইম : ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
মোঃ তাহসিনুল আলম সৌরভ, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :