শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় আনন্দলোট্রাস্ট কর্তৃক আয়োজিত স্বপ্ন প্রকল্পের আওতায় আনন্দলোক ট্রাস্ট খোকসা এরিয়া অফিসের উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির ষানবাৎসিক সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইন্সট্রাক্টর বিল্লাল গনি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার শরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ পারভিন।
আরো উপস্থিত ছিলেন খোকসা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান আ ক ম সাফাত আলী, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ হাফিজুর রহমান, সাংবাদিক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন আনন্দলোক ট্রাস্ট এর জেলা সমন্বয়ক মোঃ হিজরত আলী খান।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি 





















