ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

৯ বছর আত্মগোপনে থাকার পর র‌্যাবের হাতে গ্রেফতার

কুষ্টিয়ায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ময়না খাতুনকে গ্রেফতার করেছে র‌্যাব।

১৭ জানুয়ারি বুধবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার কিশোর রায় এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার রাতে ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ময়না খাতুন কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি ময়না খাতুন ২০১৫ সালে ভেড়ামারা থানাধীন নওদাপাড়া গ্রামস্থ মনোয়ারা বেগমের বাড়ির সামনে হেরোইন কেনাবেচার সময় গ্রেফতার হন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২১ সালের ২৮ নভেম্বর কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রায় ঘোষণার আগে থেকেই জামিনে বের হয়ে ময়না খাতুন আত্মগোপনে চলে যান। পরে প্রথম স্বামীকে তালাক দিয়ে আবার বিয়ে করেন। তিনি দ্বিতীয় স্বামীর সঙ্গে ঢাকার সাভার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

ময়না খাতুনের বিরুদ্ধে রায় ঘোষণার পর থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় র‌্যাব তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে দীর্ঘ ৯ বছর পর ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-ভারত ফাইনাল আজ

error: Content is protected !!

৯ বছর আত্মগোপনে থাকার পর র‌্যাবের হাতে গ্রেফতার

আপডেট টাইম : ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া :