ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

৬৫ শিক্ষার্থী নিয়ে উল্টে গেল পিকনিকের বাস

খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের বাস উল্টে মেঘলা নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৩০ জন শিক্ষার্থী। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের ডুমুরিয়া উপজেলার চুকনগরের চাকুন্দিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেঘলা যশোর সদর উপজেলার শ্যামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বাসটিতে ৬৫ জন শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, সকালে শ্যামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনটি বাসে করে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের উদ্দেশ্যে রওনা হয়। পথে ডুমুরিয়ার চুকনগরের চাকুন্দিয়া নামক স্থানে এসে একটি বাস উল্টে পড়ে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাস্তায় সংস্কার কাজ চলায় কারণে গর্ত ছিল। সেই গর্তে বাসটি আটকে যায়। আটককে যাওয়া বাসটি চালাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে অনন্ত ২০ ফুট দূরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই অষ্টম শ্রেণির ছাত্রী মেঘলা নিহত হয়। এতে আরও অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিতে ৬৫ জন শিক্ষার্থী ছিল বলে তারা জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সিলিন্ডারের দাম ২৫০০ টাকা, ‘কুলাইতে না পেরে’ তামান্নারা এখন রান্না করেন লাকড়ি দিয়ে

error: Content is protected !!

৬৫ শিক্ষার্থী নিয়ে উল্টে গেল পিকনিকের বাস

আপডেট টাইম : ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯
সময়ের প্রত্যাশা ডেস্ক : :