ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

৪৫৯ জন তুর্কি সেনাসহ ৫৩২ জনকে গ্রেফতারের নির্দেশ

-ছবি প্রতীকী।

সামরিক বাহিনীর ৪৫৯ জন সদস্যসহ ৫৩২ জন সন্দেহভাজনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রসিকিউটররা। তারা সবাই ২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন আদালত। আজ সোমবার (২৬ এপ্রিল) আনাদোলু এজেন্সির বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রচারক ফেথুল্লাহ গুলেনের নেটওয়ার্কের বিরুদ্ধে টানা ধারাবাহিক ক্র্যাকডাউনের অংশ হিসেবে তুরস্কের ৬২টি প্রদেশে এই তদন্ত চালানো হচ্ছে। ২০১৬ সালের ওই ঘটনায় ২৫০ এর অধিক মানুষ নিহত হয়েছিল। অবশ্য সকল অভিযোগ অস্বীকার করে আসছে ফেথুল্লাহ গুলেন।

রাজধানী ইস্তাম্বুলের প্রসিকিউটররা ২৫৮ জন সন্দেহভাজনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। যাদের মধ্যে আছেন তুর্কি সেনাবাহিনীর ৪ জন কর্নেল, এক জন লেফটেন্যান্ট কর্নেল, ৯ জন মেজর এবং ২৪ জন ক্যাপ্টেন। পশ্চিমের শহর ইজমিরের প্রসিকিউটররা ২৭৪ জনকে আটকের নির্দেশ দিয়েছেন। তাদের মধ্যেও অধিকাংশই সেনা কর্মকর্তা।

সামরিক অভ্যুত্থানের ওই ঘটনায় প্রায় ৮০ হাজার সন্দেহভাজনের বিচার মুলতবি রাখা হয়েছে। প্রায় দেড় লাখ বেসামরিক কর্মচারী, সামরিক বাহিনীর সদস্য এবং অন্যান্যদের বরখাস্ত করা হয়েছে। ২০ হাজারেরও বেশি সেনাকে বরখাস্ত করেছে তুর্কি সরকার।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার আহ্বান শিক্ষামন্ত্রীর

error: Content is protected !!

৪৫৯ জন তুর্কি সেনাসহ ৫৩২ জনকে গ্রেফতারের নির্দেশ

আপডেট টাইম : ১২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
আন্তর্জাতিক ডেস্কঃ :