ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

৩৭ বছর পর মন্ত্রীত্বের স্বাদ পেলো মাগুরার মহম্মদপুরবাসী

মামুনুর রশীদ মিলনঃ

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পেলেন এ্যাড. নিতাই রায় চৌধুরী। আর দীর্ঘ ৩৭ বছর পর মন্ত্রীত্বের স্বাদ পেলো মহম্মদপুরবাসী।

গত ১২ ফেব্রয়ারি অনুষ্ঠিত হয়ে গেলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ফলাফলের ভিত্তিতে একক সংখ্যা গরিষ্ঠতায় মন্ত্রী পরিষদ গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। সেই মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন মাগুরা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এমপি নিতাই রায় চৌধুরী। তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পেয়েছেন।

তথ্য মতে, ১৯৮৮ সালে জাতীয় পার্টির মনোনয়নে লাঙ্গল প্রতিক নিয়ে মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এ্যাড. নিতাই রায় চৌধুরী। এর পর ১৯৮৯ সালে শিক্ষা উপমন্ত্রী, আইন প্রতিমন্ত্রী ও ১৯৯০ সালে যুব ও ক্রীড়া মন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন তিনি। সে অনুযায়ী দীর্ঘ ৩৮ বছর পর এমপি এবং ৩৭ বছর পর মন্ত্রীত্বের স্বাদ পেলো মহম্মদপুরবাসী। মহম্মদপুরের কৃতিসন্তান বিশিষ্ট আইনজীবী ও প্রবীন রাজনৈতিক ব্যক্তি এ্যাড. নিতাই রায় চৌধুরীর হাত ধরেই ৩৭ বছরের ব্যাবধানে দুইবার মন্ত্রী পেলো মহম্মদপুর উপজেলাবাসী। তাই প্রিয় নেতার কাছে অনেক প্রত্যাশার কথা জানান এলাকার মানুষ।

গত ১২ ফেব্রয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ১ লাখ ৫০ হাজার ১৮০ ভোট পেয়ে মাগুরা-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মুশতারশেদ বিল্লাহ বাকের ১ লাখ ১৭ হাজার ৮০৭ ভোট পেয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য মন্ত্রীদের সাথে শপথ গ্রহন করেন এ্যাড. নিতাই রায় চৌধুরী। নিতাই রায় চৌধুরীর মন্ত্রীত্ব পাওয়ার খবরে আনন্দ উৎসবে মেতেছে এলকার শতশত নেতা-কর্মী। ঢাকায় এসেও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। নানা শ্রেনিপেশার মানুষের মধ্যে চলছে আনন্দ উৎসব এবং মিষ্টি বিতরণ।

এ বিষয়ে মহম্মদপুর উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা বলেন, আমাদের পরিশ্রমের ফল আমরা পেয়ে গেছি। এই সুখবর মাগুরা-২ নির্বাচনী এলকার সর্বস্তরের মানুষের কল্যাণ বয়ে আনবে।

এ্যাড. নিতাই রায় চৌধুরী এমপি বলেন, বাংলাদেশের সকল মানুষের সামগ্রীক জীবনধারা এবং নৈতিকতা নিয়ে মাননীয় প্রধান মন্ত্রী তারেক জিয়ার পাশে থেকে সাংস্কৃতিক উন্নয়নসহ বাংলাদেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাবো। এ সময় তিনি তার নির্বাচনী এলকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

error: Content is protected !!

৩৭ বছর পর মন্ত্রীত্বের স্বাদ পেলো মাগুরার মহম্মদপুরবাসী

আপডেট টাইম : ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
মামুনুর রশিদ মিলন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :