ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

৩৫ লাখ টাকার মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার

ফরিদপুরে পৃথক অভিযানে ১ হাজার ২১ বোতল ফেনসিডিল ও গাঁজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় মাদক বহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাস ও একটি ইজিবাইক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ টাকা বলে জানা গেছে।

সোমবার দুপুরে র‌্যাব-১০ ফরিদপুর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শায়খ আকতার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে  রোববার বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী জেলার টিএন্ডটিপাড়া এলাকায় কুষ্টিয়া থেকে আসা একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এই ঘটনায় শাহিন আলী (৩৪) ও ইমন ইসলাম (২৩) নামের দুইজনকে আটক করা হয়।

একইদিন রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ব্রাহ্মণকান্দা নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস ও ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৯২১ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় আকবর সরদার (৪১), সজীব (৩৮), রাহাত বেপারী (৩৪) ও দিপু কুমার শীল (৪২) নামে চার কারবারিকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি গাড়ি।র‌্যাব জানিয়েছে, আটকদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় স্থানীয় থানা ও আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনারের পর তারেক রহমানের সঙ্গে বৈঠকে সানায়ে তাকাইচি

error: Content is protected !!

৩৫ লাখ টাকার মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :