৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় আতশবাজি উদ্ধার করে বিজিবি
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপোর্টার কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় আতশবাজি উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (৩১ জানুয়ারি) ভােররাতে দৌলতপুর সীমান্তের আকন্দপাড়া মাঠে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এ আতশবাজি উদ্ধার করে বিজিবি। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরচিলমারী সীমান্ত পিলার ১৫৭/৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আকন্দপাড়া মাঠে চোরাকারবারিরা অবৈধ মালামাল পাচারকালে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ লক্ষ ৩২ হাজার ১২০ পিস ভারতীয় আতশবাজি আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩৩ লক্ষ ৩ হাজার টাকা।