ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

২০ গ্রামের মানুষের চলাচলের একমাত্র ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্ভোগে এলাকাবাসী

মাগুরার মহম্মদপুর উপজেলার  কানুটিয়া-রাজাপুর সড়কের কলমধারী এলাকায় নির্বিষ খালি খালের উপর নির্মিত ব্রিজে  বড় ধরনের  ফাটল দেখা দিয়েছে। একই সাথে ব্রিজের এক পাশ দিয়ে যাওয়ায় যে কোন সময় ব্রীজটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনার পাশাপাশি মাগুরা সাথে  মহম্মদপুর উপজেলার যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ফাটলের আট মাস পেরিয়ে গেলেও সংস্কারে কোন উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্টরা। কেবল ব্রীজটি ক্ষতিগ্রস্ত উল্লেখ করে সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে মহম্মদপুর উপজেলা এলজিইডি । ১৯৯৩ সালে মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া-রাজাপুর  সড়কের কলমধারী এলাকায় খালের উপর নির্মিত হয় ৭৭ মিটার দীর্ঘ একটি  ব্রিজ।প্রতিদিনের যাতায়াতে এই সেতুটিই একমাত্র ভরসা উপজেলার ৪ টি ইউনিয়নের প্রায়  ২০ গ্রামের  মানুষের।
৮ মাস আগে ব্রিজে ফাটল দেখা দিলেও মেরামতে কোন উদ্যোগ গ্রহণ করেনি স্থানীয় প্রশাসন। ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে দুপারের স্কুল- কলেজগামী শিক্ষার্থী, এলাকাবাসী ও পথচারীদের। ব্রিজের দুই প্রান্তে মাটি দিয়ে ভরাট করে ভারী যান চলাচল বন্ধ করে রাখা হয়েছে। ফলে স্থানীয়দের কৃষি জমির ফসল আনা নেওয়াসহ সব ধরনের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। জরুরী সেবা এম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সেবা থেকেও বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। এ নিয়ে চরম দুর্ভোগে রয়েছে এলাকাবাসী।
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা প্রকৌশলী এলজিইডি, মোহাম্মদপুর, মাগুরা জানান, ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রশাসনের সহযোগিতায় ব্রিজটির উপর দিয়ে  ভারী যানবাহন চলাচল বন্ধ করা হয়েছ। হেডকোয়ার্টার কে জানানো হয়েছে, হেডকোয়ার্টারের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে সেতুটি  পরিদর্শন  করেছে, একটি প্রকল্পে প্রস্তাবনার জন্য পাঠানো হয়েছে, প্রকল্পটি অনুমোদন হলেই ব্রিজটি  পুনঃনির্মাণ করা যাবে বলে জানালেন এলজিইডির এ উপজেলা  প্রকৌশলী। সেতুটি দ্রুত সংস্কার অথবা পুনঃনির্মাণের  মাধ্যমে  উপজেলার ২০ গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নিবেন  সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই দাবি এলাকাবাসীর।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা সংকট সৃষ্টি হয়েছে কেন

error: Content is protected !!

২০ গ্রামের মানুষের চলাচলের একমাত্র ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্ভোগে এলাকাবাসী

আপডেট টাইম : ০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি :