ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

১৫ জেলার বিদ্যুৎ শ্রমিকরা যোগ দিলেন ফরিদপুরের শ্রমিক আন্দোলনে

বয়সসমীমা শিথিল করে শুন্য পদের বিপরীতে চাকুরী স্থায়ীকরণ করে বৈষম্য দূর করার দাবীতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীতে কর্মরত পিচরেট কর্মচারী ও লাইন সাহায্যকারীদের (গ্যাটিস) ষষ্ট দিনের কর্মবিরতী আন্দোলনে ফরিদপুর জেলার সাথে যোগ দেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫ জেলার শ্রমিকরা।
শনিবার সকালে ওজোপাডিকো, ফরিদপুর জোনের কার্যালয়ে এতদাঞ্চলের কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী ও ফরিদপুর জোনের ১৫টি জেলার কয়েকশত শ্রমিক কর্মবিরতী কর্মসূচী পালন ও বিক্ষোভ প্রদর্শন করেন।
তারা দাবী করেন, কর্মরত পিচরেট কর্মচারীরা চাকুরীর বয়স ভেদে এই উর্দ্ধমূল্যের বাজারে মাত্র তিন থেকে ছয় হাজার টাকায় এবং লাইন সহকারীরা (গ্যাটিস) শুধুমাত্র আশ্বাসের ভিত্তিতে বিনা বেতনে দিনের পর দিন কাজ করে মানবেতর জীবন যাপন করছেন। তারা জানান, ১৬ লাখ গ্রাহকের বিদ্যুত সংযোগ নিরবচ্ছিন্ন রাখতে যেখানে চার হাজার শ্রমিকের প্রয়োজন, সেখানে মাত্র চারশ ৮৫ জন শ্রমিক দিন রাত কাজ করে গ্রাহক সেবা নিশ্চিত করছেন। তারপরও শ্রমের কাঙ্খিত মূল্য পাচ্ছেন না তারা।
আন্দোলন কারীরা বিদ্যুত বিভাগের শুন্য পদের বিপরীতে নিয়োগ দানের মাধ্যমে সমস্যা ও বৈষম্য দূরী করণের দাবী জানান। অন্যথায় কর্মসূচী প্রত্যাহার করা হবেনা বলেও হুশিয়ারী উচ্চারণ করেন।
ওজোপাডিকো পিচরেট শ্রমিক কল্যান সমিতির কেন্দ্রিয় ও ফরিদপুর সার্কেলের সভাপতি মো. দেলোয়ার হোসেন খাঁনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জামান হোসেন, ফরিদপুরের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন মোল্লা ছাড়াও বিভিন্ন সার্কেলে কর্মরতদের পক্ষে শুকুর আলী শরীফ, মো. শফিকুল ইসলাম, ইমামুল ইসলাম রকি, মো. মশিউর রহমান, টিপু সুলতান, আব্দুল্লাহ আল মামুন, মাসুদ রানা, হারুন অর রশীদ, মনিরুল আসলাম ও তারেক রহমান বক্তব্য রাখেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রেলের ৩ হাজার একর জমি বেদখলে, সংসদীয় কমিটিতে তথ্য

error: Content is protected !!

১৫ জেলার বিদ্যুৎ শ্রমিকরা যোগ দিলেন ফরিদপুরের শ্রমিক আন্দোলনে

আপডেট টাইম : ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :