ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হোমিও ডাক্তারকে হত্যার দায়ে কুষ্টিয়ায় ৪ জেএমবির যাবজ্জীবন

কুষ্টিয়ায় হোমিওপ্যাথিক চিকিৎসক মীর সানাউর রহমানকে কুপিয়ে হত্যার দায়ে ৪ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

১১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর পূর্বপাড়ার রহমান ব্যাপারীর ছেলে আজিমুল ইসলাম, একই উপজেলার খাজানগর মাদ্রাসাপাড়ার আজিজুল হক খানের ছেলে সাইফুল ইসলাম খান, কবুরহাট এলাকার আব্দুস সামাদ সরদারের ছেলে জয়নাল সরদার ও দৌলতপুর উপজেলার পূর্ব রামকৃষ্ণপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে সাইফুদ্দিন কাজী।

রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরই তাদেরকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২০ মে সকাল ৯টা ১৫ মিনিটে রোগী দেখার জন্য কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় নিজ বাসা থেকে হোমিওপ্যাথিক চিকিৎসক মীর সানাউর রহমান তার বন্ধু সাইফুজ্জামানকে সঙ্গে নিয়ে মোটর সাইকেল যোগে বটতৈল শিশির মাঠ এলাকায় তার বাগান বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ৯টা ৫০ মিনিটে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল শিশিরের মাঠের নুমাগাড়ার মোড়ে পৌঁছালে সানাউর রহমানকে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহতের ভাই মীর আনিছুর রহমান আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।

আরও পড়ুনঃ তেলের দামের বৃদ্ধিতে এবার দাম বাড়লো ফুটপাতে চায়ের দোকানে

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ৬ জুলাই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামিদের শাস্তির আদেশ দেন।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসক মীর সানাউর রহমান হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব

error: Content is protected !!

হোমিও ডাক্তারকে হত্যার দায়ে কুষ্টিয়ায় ৪ জেএমবির যাবজ্জীবন

আপডেট টাইম : ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :