ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হিলি রেলস্টেশনে ঝুঁকিপূর্ণ গাছ পড়ে ভবনের ক্ষতি, সরকারের কোটি টাকার সম্পদ হুমকিতে

কৌশিক চৌধুরীঃ

দিনাজপুরের হিলি রেলস্টেশনের কয়েকটি পুরাতন গাছ নিম ও বট দীর্ঘদিন ধরে ভবনের ওপর পড়ে আছে। ঝড়-বৃষ্টি ও রোদে ক্ষতিগ্রস্ত এসব গাছের চাপ স্টেশনের টিনের চালা, দেওয়াল ও অন্যান্য স্থাপনায় মারাত্মক ক্ষতি করছে। এতে সরকারের কোটি টাকার সম্পদ হুমকির মুখে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গাছগুলো এখনও অপসারণ করা হয়নি। অনেক গাছ শুকিয়ে ও পচে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অবহেলা ও উদাসীনতার কারণে সরকারি সম্পদ ধ্বংস হচ্ছে, অথচ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।

স্থানীয় বাসিন্দা আমজাদ খান বলেন, গাছগুলো বৃষ্টি-রোদে পড়ে থেকে ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। অথচ এগুলো টেন্ডারের মাধ্যমে বিক্রি করলে সরকারের ফান্ডে অর্থ জমা হতো।

আনোয়ার হোসেনের, অভিযোগ,বছরের পর বছর ধরে গাছগুলো নষ্ট হচ্ছে। সময়মতো টেন্ডার দিলে সরকার বিপুল অংকের টাকা পেত। কিন্তু কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না।

সোহেল রানা বলেন, ভবনের ওপর গাছ পড়ে থাকার কারণে ভবনগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ এগুলো বিক্রি করলে সরকারের বড় অংকের রাজস্ব আসত।

এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী (রেল পথ) আব্দুর রহমান বলেন, ঝড়বৃষ্টিতে রেল ভবনের ওপর গাছ ভেঙে পড়েছে। সরকারের অনুমতি ছাড়া এগুলো স্থানীয়ভাবে বিক্রি করা সম্ভব নয়। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেভ রংপুর’ প্ল্যাটফর্মের উদ্বোধন: পরিচয় গোপন রেখে অপরাধের তথ্য দিতে পারবেন নাগরিকরা

error: Content is protected !!

হিলি রেলস্টেশনে ঝুঁকিপূর্ণ গাছ পড়ে ভবনের ক্ষতি, সরকারের কোটি টাকার সম্পদ হুমকিতে

আপডেট টাইম : ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
কৌশিক চৌধুরী, হিলি (দিনাজপুর) প্রতিনিধি :