ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হিলিবন্দর দিয়ে ৩৫০০ মে.টন আলু-আমদানি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত সপ্তাহের (শনি থেকে বৃহস্পতিবার) মোট ৬ কর্মদিবসে ১৩৭ ভারতীয় ট্রাকে ৩ হাজার ৫০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। দেশের বাজারে আলুর দাম চড়া হওয়ায় সরকার ভারত থেকে আমদানির অনুমতি দেয়।

যার ফলে এই স্থলবন্দর দিয়ে আলু আমদানি অব্যাহত রয়েছে। তবে পণ্যটি আমদানির প্রথম দিকে দাম কিছুটা কমলেও বর্তমানে আবারও বেড়েছে।
হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে কেজিপ্রতি ভারতীয় পুরোনো আলু প্রকারভেদে ৩০ থেকে ৩২ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে, তবে নতুন আলু পাইকারিতে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে খুচরা বাজারে দেশি আলুর দাম কিছুটা কমে কেজিপ্রতি প্রকারভেদে ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। শুক্রবার হিলির খুচরা বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, আলু আমদানি অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ভারতের অভ্যন্তরে আলুর দাম বেশি হওয়ায় দেশের বাজারেও কিছুটা দাম বৃদ্ধি হয়েছে। এছাড়া হরতাল, অবরোধের কারণে আলু পরিবহণে করে বিভিন্ন স্থানে সরবরাহ করতে বেশি ভাড়া গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। যার ফলে কেজিপ্রতি ২ থেকে ৩ টাকা বৃদ্ধি হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

হিলিবন্দর দিয়ে ৩৫০০ মে.টন আলু-আমদানি

আপডেট টাইম : ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :