আপডেট টাইম :
০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
১৫০
বার পঠিত
হিলিতে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ
কৌশিক চৌধুরী, হিলিঃ দিনাজপুরের হিলিতে মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় হাকিমপুর উপজেলা কৃষি অফিস চত্বরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩০ জন কৃষকের মাঝে এসব বিতরণ করা হয়। এসময় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক আমিনুল ইসলাম। প্রতিজন কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০কেজি ডেব ও ৫ কেজি পটাশ সার দেওয়া হয়।
কৌশিক চৌধুরী, হিলিঃ
দিনাজপুরের হিলিতে মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় হাকিমপুর উপজেলা কৃষি অফিস চত্বরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩০ জন কৃষকের মাঝে এসব বিতরণ করা হয়।
এসময় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক আমিনুল ইসলাম।
প্রতিজন কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০কেজি ডেব ও ৫ কেজি পটাশ সার দেওয়া হয়।