ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হাসপাতালে নেওয়ার পথে মারা গেলেন গৃহবধুকে

আব্দুল হামিদ মিঞাঃ

কিডনি, ডায়াবেটিস ও মাইগ্রেনসহ জটিল রোগে ভুগে শেষমেষ স্বামীর বাড়ির শয়ন কক্ষে গলায় রশি দিয়ে আত্নহত্যার পথ বেছে নেন গৃহবধু। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বৃহসপতিবার (২৪ জুলাই) ময়না তদন্ত শেষে গৃহবধুর বাবার বাড়ির গ্রামে দাফন করা হয়েছে।

জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া নতুনপাড়া এলাকার মোহাম্মদ সাজেদুল হকের স্ত্রী, শিউলি বেগম (৩২) বুধবার (২৩ জুলাই’২৫) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে স্বামীর বাড়ির শয়ন কক্ষের তীরে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। টের পেয়ে স্বামীর পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় গলার রশি কেটে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বেগতিক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। রাত সাড়ে ১২টায় রামেক হাসাপাতালে নেওয়ার পথে মারা যান গৃহবধু।

অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে বাঘা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠান। বৃহসপতিবার ময়না তদন্ত শেষে ওই গৃহবধুর বাবার বাড়ি চারঘাট উপজেলার বড়বড়িয়া গ্রামে দাফন করা হয়েছে।

দুই সন্তানের জননী শিউলি বেগম এই গ্রামের রেজাউল করিম রেজু কশাইয়ের মেয়ে। স্বামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, কিডনি,ডায়াবেটিস ও মাইগ্রেনসহ জটিল রোগে ভুগছিলেন তার স্ত্রী। এ কারণে মানষিক সমস্যাতেও ভুগছিলেন। চিকিৎসাও চলছিল ।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন,মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য স্বামীর বাড়ি থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

error: Content is protected !!

হাসপাতালে নেওয়ার পথে মারা গেলেন গৃহবধুকে

আপডেট টাইম : ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :