ইসমাইল হোসেন বাবুঃ
পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় ,পানি দেখতে ভেড়ামারা-পাকশী পাড়ে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ছুটির দিন শুক্রবারে সকাল থেকে শত মানুষের ভিড় জমছে।
ভরা মৌসুমে পদ্মার ভরা যৌবন উপভোগে মেতে উঠেছে নারী-পুরুষ। পরিবার ও বন্ধু-বান্ধবীরা সবাই নদীর তীরে নানা আনন্দ উৎসবে মেতেছে যে যার মতো।।
বর্ষায় উজান থেকে আসা ঢলে ফুলেফেঁপে উঠেছে পদ্মা। নদীর উত্তাল ঢেউ আছড়ে পড়ছে ভেড়ামারা-পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পাড়ে। মাঝনদীর জলরাশিতে খেলা করছে ছোট ছোট ঢেউ। এই পদ্মা নদী ঘিরেই মানুষের আবেগ, অনুরাগ, বিনোদন আর ভালোবাসার টান। মানুষের জন্য বিনোদন কেন্দ্র না থাকায় পদ্মা নদীর পাড়ই বিনোদনের একমাত্র স্থান বেছে নিয়েছেন।
পদ্মা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি ও প্রবল স্রোত উপভোগ করতে দর্শনার্থীদের ভিড় বেড়ে গেছে। নদীর পাড়ে এসে অনেকেই পানি দেখছেন। পরিবার পরিজনদেরকে নিয়ে করতে দেখা যায় আনন্দ উৎসব।
পদ্মাপাড়ে দর্শণার্থীদের জন্য বাড়তি ভালো লাগা যুক্ত করেছে ভরাপদ্মার পানি। আর এজন্যই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পদ্মাপাড়ে আসা শতশত দর্শণার্থীর উপচেপড়া ভিড় যেন পদ্মাপাড়ের সৌন্দর্য্য বৃদ্ধি করেছে।
পরিবারের সদস্য,বন্ধু-বান্ধব ও আত্মীয়দের নিয়ে ভেড়ামারা-পাকশী যুগল সৌন্দর্য দেখতে পদ্মা পাড়ে আসছেন। ছুটির দিনে আরো বেশী ভীড় হচ্ছে এখানে।
দর্শনার্থীরা হার্ডিঞ্জ ব্রিজের নিচে দাঁড়িয়ে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র টি কাছ থেকে দেখতে ছাছন্দবোধ করছেন। দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পদ্মার দু’পাড়ে। মানুষের সমাগম অনেক। এখানে এসে যে যার মতো করে ছবি, সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেয়ার ও পোষ্ট করে দিচ্ছেন ফেসবুক পেজে।
পাবনা শহর থেকে আসা পরিবার নিয়ে ঘুরতে এসেছেন আশফাকুর রহমান নামে দর্শনার্থী তিনি জানান, পদ্মানদীর পানি বেড়েছে তাই পরিবারদেরকে সাথে করে দেখতে এসেছি। প্রাকৃতিক উপভোগ করতে ও পদ্মায় নির্মল বাতাসে বুক ভরে নিঃশ্বাস নিতে।
তিনি আরো বলেন, একদিকে অপরূপ সৌন্দর্য আর অপরদিকে প্রজন্মের সাক্ষী হয়ে ১শ’১৪ বছরে পা রাখা আজও বীরদর্পে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু অপরূপা দুই সেতু পাশাপাশি যুগল সৌন্দর্য ঘুরে দেখতে।
প্রতিদিন ভেড়ামারা-পাকশী দুই পাড়ে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এসে ভিড় জমান এখানে। এছাড়া প্রতি বছর বিদেশি পর্যটকদেরও আনাগোনা দেখা যায় এখানে।
শ্যামলী বাংলার রূপসী পদ্মা নদীর এক তীরে ছিল সাঁড়াঘাট, অপর পাড়ে ভেড়ামারা দামুকদিয়া রায়টা ঘাট। মাঝখানে প্রশস্ত পদ্মা তার ওপর উপমহাদেশের দীর্ঘতম রেলওয়ে ব্রীজ। এরই দক্ষিণ পার্শ্বে রয়েছে লালন শাহ্ সেতু।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার 



















