ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হরিপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জসীমউদ্দীন ইতিঃ

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গৃহীত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির” অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের হরিপুরে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৪/৩০ জ্যৈষ্ঠ ১৪৩১) হরিপুর উপজেলা প্রশাসন এবং উপজেলার ৬টি ইউনিয়নের যৌথ উদ্যোগে এই বিশাল কর্মসূচির সূচনা করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চন্দন কর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. সৈয়দ শাহীনুর ইসলাম, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের।

এছাড়াও উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সামাজিক বন বিভাগ, দিনাজপুরের আওতাধীন হরিপুর এসএফপিসির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে বক্তারা বলেন, পরিবেশের বিপর্যয় রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুশীতল বাংলাদেশ বিনির্মাণে এই বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। উপজেলার ৬টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এবং ফাঁকা জায়গায় সরকারি-বেসরকারি উদ্যোগে এই চারা রোপণ ও তা রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

হরিপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট টাইম : ০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :