ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হত্যা মামলায় কারাগারে আইভী

রিপন সরকারঃ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভীকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৯ মে) সকালে সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে পাঠান।

.

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ ইন্সপেক্টর ল মো. কাইউম খান আইভীর কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

.

প্রসঙ্গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে পুলিশের একটি দল শহরের দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করেন। এসময় আইভীর গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দারা ও তার নেতাকর্মীরা রাস্তায় নেমে আসলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার সব মসজিদের মাইকে মাইকিং করে আইভীর বাড়ির আসার আহবান করা হয়। পরে হাজার হাজার নারী পুরুষ এসে আইভীর বাড়ি ঘিরে রাখে। জনতার তোপের মুখে পুলিশ আইভীর বাড়িতে প্রবেশ করতে পারেনি। এমনকি গ্রেপ্তার করার জন্য পরিস্থিতি তৈরি ছিল না। রাতে আইভীকে গ্রেপ্তার করার চেষ্টা করলে জনতার সাথে পুলিশের ভিন্ন রকম পরিস্থিতি তৈরি হতো। যার কারনে পুলিশও স্বাভাবিক ভূমিকায় ছিল।

.

আর আইভীকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযানের সংবাদে হাজার হাজার লোকজন এসে আইভীর বাড়ি ঘিরে রাখে এবং আইভীর বাড়ির দিকে যাওয়ার চারটি রাস্তায় বাশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করেন আইভীর সমর্থকেরা।

.

এদিকে দেওভোগ এলাকা ঘিরে ফেলার ফলে বাড়ির ভেতরেই গ্রেপ্তার করতে আসা পুলিশের দলটি আটকা পড়েন। আর রাত বারোটার দিকে পুলিশের অতিরিক্ত ফোর্স আসে ঘটনাস্থলে। রাতভর আইভীর কর্মী সমর্থকদের সাথে আলোচনার পর গভীর রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইভীর বাড়িতে প্রবেশ করেন। পরবর্তীতে ভোর ৬ টায় আইভীকে গ্রেপ্তার করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এইচএসসির অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর

error: Content is protected !!

হত্যা মামলায় কারাগারে আইভী

আপডেট টাইম : ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :