ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সড়কে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মাইজকান্দি নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিজাম শেখ (২৮) নিহত হয়েছেন। সোমবার (১৭ জানুয়ারি) বিকেল তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের মুন্নু শেখের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালানোর পেশায় নিয়োজিত ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নিজাম শেখ অপর একজনকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বোয়ালমারী থেকে ফরিদপুর যাচ্ছিলেন। সাড়ে তিনটার দিকে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মাইজকান্দি নামক স্থানে একটি কাঠবোঝাই নসিমনের সাথে দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।  ঘটনাস্থলেই নিজাম শেখের মৃত্যু ঘটে। মোটরসাইকেলের অপর আরোহীকে আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার মো. নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার ওয়ার্ডের বাসিন্দা নিজাম শেখ। সোমবার বিকেলে এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা নাহিদ ইসলামের

error: Content is protected !!

সড়কে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

আপডেট টাইম : ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুরঃ :