ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

স্বামী-শাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

-ছবিঃ প্রতীকী।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া গ্রামে স্বামী ও শাশুড়ীর অমানুষিক নির্যাতনের শিকার হয়ে গৃহবধূ নুরজাহান খাতুন গলায় দড়ি অত:পর চিকিৎসাধীন অবস্থায় ২ দিন পর গৃহবধূর মৃত্যু হয়।

উল্লেখ্য, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামের নারে মন্ডলের কন্যা নুরজাহান এর সাথে ১২ বছর আগে বিয়ে হয় ভেড়ামারার সাতবাড়ীয়া গ্রামের আকমালের ছেলে তুহিনের। তুহিন একজন অটো চালক। তাদের একটা কন্যা সন্তান ও রয়েছে।

নুরজাহানের পিতা নারে মন্ডল জানায়, বিয়ের পর থেকেই তুচ্ছ বিষয়েই স্বামী তুহিন ও দাজ্জাল শাশুড়ী পারুল বেগম অমানুষিক নির্যাতন চালিয়ে আসছে মেয়ে নুরজাহানের উপর। তবুও নুরজাহান তার ছোট্ট মেয়ে নিলার কথা চিন্তা করে নানা নির্যাতন সহ্য করে আসছেন বছরের পর বছর। তবুও সংসার ছাড়েনি নুরজাহান।

গত ১৩জুন, মঙ্গলবার স্বামী ও শাশুড়ীর নির্যাতন সইতে না পেরে স্বামী তুহিনের ঘরে গলাই দড়ি নেয় গৃহবধূ নুরজাহান। পরে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক নুরজাহানকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন।

সেখানে ২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ ১৫ জুন বৃহস্পতিবার বিকেলে গৃহবধূ নুরজাহানের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধরমপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান রতন

error: Content is protected !!

স্বামী-শাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

আপডেট টাইম : ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :