ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

স্বামীহারা নারীকে রাতভর গণধর্ষণের অভিযোগ, থানায় মামলা

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের ভাঙ্গায় স্বামীহারা এক নারীকে (২৫) হাত-মুখ বেঁধে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ওই নারীর শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হবে। এ আগে গতকাল রোববার বিকেলে ৫ জনকে আসামি করে ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন তিনি।

আরও পড়ুনঃ ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত ৯৬

আসামিরা হলেন-ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামের রুবেল শেখ (২২), শাহিন কাজী (২৬), সজিব কাজী (২০), রাকিব খান (২৫) ও হাসিবুল ভূঁইয়া (২০)।

ভুক্তভোগী জানান, তাঁর বাবার বাড়ি নাসিরাবাদ ইউনিয়নের খাকান্দা গ্রামে। ১০ বছর আগে একই ইউনিয়নের আলেখারকান্দা গ্রামে তাঁর বিয়ে হয়। ৪ বছর আগে তাঁর স্বামী মারা যান। তাঁর ৭ বছরের মেয়ে ও ৪ বছরের ছেলে সন্তান রয়েছে। স্বামী মারা যাওয়ার পর থেকে ওই নারী ছেলেমেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন।

টাকার প্রয়োজন হওয়ায় গত ২৮ মার্চ বিকেল ৪টার দিকে শ্বশুরবাড়ি আলেখারকান্দা গ্রামে যান তিনি। ওই দিন সন্ধ্যার দিকে শ্বশুরবাড়ি থেকে দুই আত্মীয়কে সঙ্গে নিয়ে বাবার বাড়ি ফেরার জন্য রওনা দেন। পথিমধ্যে আলেখারকান্দা গ্রামের আউড়াবাগ নামক স্থানে পৌঁছালে আসামিরা তাঁদের হাতে থাকা চাকু দিয়ে দুই আত্মীয়কে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে ওই নারীকে পাশের গমখেতে নিয়ে গিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করেন আসামিরা।

এ বিষয়ে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিউল আলম বলেন, ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী ওই নারীর মেডিকেল পরীক্ষা করানো হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি

error: Content is protected !!

স্বামীহারা নারীকে রাতভর গণধর্ষণের অভিযোগ, থানায় মামলা

আপডেট টাইম : ০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :