ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

স্কুলের নামে ভুল রেকর্ড করায় প্রধান শিক্ষক-সভাপতির বিরুদ্ধে মামলা

অহিদ সাইফুলঃ

ঝালকাঠির রাজাপুরে স্কুলের অনুকূলে দান করা জমির অতিরিক্ত ১৯ শতাংশ সম্পত্তি বিদ্যালয়ের নামে ভুলভাবে রেকর্ড করার অভিযোগে প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে মামলা হয়েছে।

গত ৮ সেপ্টম্বর ২০২৬ ঝালকাঠি জেলা আদালতে স্থানীয় বাসিন্দা মো. নিয়ামুল আহসান ও মো. সরোয়ার হোসেন তালুকদার মামলাটি দায়ের করেন। বিষয়টি ১০ আগস্ট প্রকাশ্যে আসে। এতে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মো. জাহিদুল ইসলামকে ১ নম্বর এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে ২ নম্বর বিবাদী করা হয়েছে।

মামলার আরজি সূত্রে জানা যায়, রাজাপুর মৌজার সিএস ১৪৩ নম্বর খতিয়ানের ২১৯৬ নম্বর দাগে মোট ৩৯ দশমিক ৩৩ শতাংশ জমির মালিক ছিলেন বাদীদের পূর্বপুরুষরা। বিদ্যালয় প্রতিষ্ঠার সময় তারা ওই জমি থেকে ২০ শতাংশ স্কুলের অনুকূলে দান করেন। বাকি ১৯ শতাংশ জমি দীর্ঘদিন ধরে বাদীরা ভোগদখল করে আসছেন। ওই জমিতে দোকানঘর নির্মাণ করে ভাড়াটিয়ার মাধ্যমে ব্যবহার করা হচ্ছে।

বাদীদের অভিযোগ, দান করা ২০ শতাংশের বাইরে অবশিষ্ট ১৯ শতাংশ জমিও আরএস, এসএ ও বিএস জরিপে ভুলভাবে বিদ্যালয়ের নামে রেকর্ড করা হয়। সম্প্রতি ওই রেকর্ডের ভিত্তিতে বিদ্যালয় কর্তৃপক্ষ জমিটির মালিকানা দাবি করলে বিরোধের সৃষ্টি হয়। রেকর্ড সংশোধনের উদ্যোগ না নেওয়ায় তারা আদালতের শরণাপন্ন হন।

মামলায় বাদীদের ওয়ারিশি স্বত্ব ঘোষণার পাশাপাশি বিবাদীদের প্রতি কারণ দর্শানোর আদেশ চাওয়া হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে বিবাদীদের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

বাদী মো. সরোয়ার হোসেন তালুকদার বলেন, ‘স্কুল প্রতিষ্ঠার সময় পূর্বপুরুষরা যে ২০ শতাংশ জমি দান করেছেন, সেই জমির ওপর আমাদের কোনো দাবি নেই। আমাদের দাবি শুধু অবশিষ্ট ১৯ শতাংশ জমি নিয়ে। ওই জমির রেকর্ড সংশোধন করে আমাদের নামে করার দাবি জানিয়েছি।’

এ বিষয়ে প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম বলেন, ‘মামলার বিষয়ে আমার জানা নেই। মামলায় উল্লেখিত দাবির বিষয়ে তাদের কাছে কোনো ডকুমেন্ট থাকলে তা নিয়ে বসে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্রমিক আন্দোলনের কারণে রপ্তানি আদেশ অন্য দেশে যাচ্ছে—এটি ‘পরিকল্পিত অপপ্রচার’: রিজভী

error: Content is protected !!

স্কুলের নামে ভুল রেকর্ড করায় প্রধান শিক্ষক-সভাপতির বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :