ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সেফটি ট্যাংকে গৃহবধূর পঁচাগলা লাশ : গ্রেপ্তার স্বামী

স্ত্রীকে হত্যা করে লাশ সেফটি ট্যাংকে ফেলে নিখোঁজের ১৬ দিন পর পঁচাগলা লাশ উদ্ধারের ঘটনায় পলাতক আসামী স্বামী উজ্জল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে ফরিদপুর র‍্যাব-১০।
মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর র‍্যাব-১০ এর সম্মলেন কক্ষে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্বামী উজ্জলকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এর আগে সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রধান আসামী স্বামী উজ্জল শেখকে ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ি রাস্তার মোড় থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া উজ্জল শেখ রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার তেতুলিয়া গ্রামের মো. কুদ্দুস শেখের ছেলে।
র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক কে এম শাইখ আকতার জানান, গোপনে দ্বিতীয় বিয়ে ও পারিবারিক কলহের কারণে ৩ আগস্ট রাতে রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার তেতুলিয়ায় স্ত্রী মিনু বেগমকে (২৭) শ্বাসরোধ করে হত্যা করে লাশ সেফটি ট্যাংকে ফেলে রাখে। পরে এ হত্যার ঘটনাটি আড়াল করতে স্ত্রী নিখোঁজের ঘটনা প্রচার করে গৃহবধূর স্বামী উজ্জল ও তার পরিবারের লোকজন।
অতঃপর গত ১৯ আগস্ট ওই গৃহবধুর স্বামীর বাড়ী থেকে পঁচা দুর্গন্ধ বের হলে পুলিশকে সংবাদ দেয় এলাকাবাসী। পরে অনেক খোঁজাখুজির পর বাড়ির সেফটি ট্যাংকি থেকে নিখোঁজ মিনু বেগমের পঁচাগলা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের মা সোনা বানু বাদি হয়ে সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের আসামী উজ্জল তার স্ত্রীকে হত্যা করে লাশ সেফটি ট্যাংকে ফেলে রাখার কথা স্বীকার করেছে। এই ঘটনায় নিহতের শাশুড়ি জহুরা বেগম পুলিশ হেফাজতে হত্যা ও গুমের ঘটনা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অনুমতির প্রয়োজন নেই, জুতাসহ প্রবেশ করুন: ইউএনও কার্যালয়ের ব্যতিক্রমী বার্তা

error: Content is protected !!

সেফটি ট্যাংকে গৃহবধূর পঁচাগলা লাশ : গ্রেপ্তার স্বামী

আপডেট টাইম : ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
বোরহান আনিস, স্টাফ রিপোর্টার :