ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষে বাসস্থান হস্তান্তর

সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে বাসস্থান হস্তান্তর করা হয়েছে। রোববার (২ জুলাই) ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের আয়োজনে ৫৫ আর্টিলারি ব্রিগেডের ব্যবস্থাপনায় সেনাপ্রধানের পক্ষে বাসস্থান হস্তান্তর করেন নড়াইলের লোহাগড়া উপজেলার করফা স্কুল মাঠে সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে ৮ ফিল্ড রেজিমেন্ট (আর্টিলারি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জয়নাল আবেদীন।

এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আল হেলাল মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। ঘর পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা প্রামের বাসিন্দা আয়শা বেগম, মর্জিনা বেগম, রেবা বেগম ও কালাম শেখ।

জানা গেছে, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রথম পর্যায়ে চারজন গৃহহীন ও অসহায়দের বাসস্থানের ব্যবস্থা করে দেন। ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রতিটি ঘরে দুইটি করে শোবার ঘর, বারান্দা ও লাগোয়া টয়লেট রয়েছে। মূলত দুস্থ ও প্রতিবন্ধীসহ যাদের ন্যূনতম মাথা গোঁজার ঠাঁই নেই, প্রাথমিকভাবে তাদের ঘর করে দেওয়া হয়েছে সেনাপ্রধানের পক্ষ থেকে।

ঘর পেয়ে অনুভূতি প্রকাশ করে আয়শা বেগম বলেন, প্রতিবন্ধী মেয়েকে নিয়ে রোদ, বৃষ্টি, ঝড়ে ভাঙা ঘরে থাকতে অনেক কষ্ট হয়। বৃষ্টি হলে মেয়েকে নিয়ে সারারাত না ঘুমিয়ে বসে থেকেছি। অনেকের কাছে সাহায্য চেয়েছি একটি ঘরের জন্য কিন্তু কেউই সেভাবে গুরুত্ব দেয়নি। তবে আমাদের সেনাপ্রধান মাথা গোঁজার মতো সুন্দর একটি ঘর দিয়েছেন। এখন আর বৃষ্টিতে মেয়েকে নিয়ে ভিজতে হবে না। আল্লাহ তাকে (সেনাপ্রধান) নেক হায়াত দান করুক।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

হিলিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

error: Content is protected !!

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষে বাসস্থান হস্তান্তর

আপডেট টাইম : ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :