দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
১৯২
বার পঠিত
সেনবাগে পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার আলো গ্রেফতার
মোঃ তাহসিনুল আলম সৌরভ, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি নোয়াখালীর সেনবাগ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার আলমগীর আলোকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় সেনবাগ থানা পুলিশের একটি দল তাকে থানা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় একাধিক রাজনৈতিক মামলা ছাড়াও বিভিন্ন অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত শাহরিয়ার আলমগীর আলোর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাছাড়া- তার বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগও রয়েছে। মামলা এবং এ সব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
নোয়াখালীর সেনবাগ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার আলমগীর আলোকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার সন্ধ্যায় সেনবাগ থানা পুলিশের একটি দল তাকে থানা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় একাধিক রাজনৈতিক মামলা ছাড়াও বিভিন্ন অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত শাহরিয়ার আলমগীর আলোর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাছাড়া- তার বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগও রয়েছে।
মামলা এবং এ সব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।